২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসিনা ক্ষমতায় থাকলে দেশ পুরস্কৃত হয়’

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ পুরস্কৃত হয়, আর খালেদা জিয়া থাকলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বলে দাবি করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 08:14 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শেখ হাসিনাকে পুরস্কৃত করেছে।

সমশ্চূড়া হাইস্কুল মাঠে গরিব-দুঃস্থ ব্যক্তি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল, চাদর ও সুয়েটার বিতরণ করেন মন্ত্রী।

তিনি বলেন, এর আগে ক্ষমতায় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে জোট বেঁধে ৫শ’ জায়গায় বোমা ফাটিয়েছিল। আবার তারা ক্ষমতায় গেলে হেফাজতকে সাথে নিয়ে পাঁচ হাজার জায়গায় বোমা ফাটাবে। দেশের মানুষের শান্তি ও ঘুম কেড়ে নেবে।

শান্তির ধর্ম ইসলাম। বায়তুল মোকারম মসজিদ সংস্কার, আরবী বিশ্ববিদ্যালয় চালু, জেডিসিতে বৃত্তি চালু শেখ হাসিনা সরকারই করছে।

তাই এদেশে যদি সত্যিকার ইসলাম কায়েম করতে হলে শেখ হাসিনা, নৌকা, আওয়ামী লীগ লাগবে, বলে মতিয়া।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু প্রমুখ।