ময়মনসিংহে গৃহবধূ খুন
ময়মনসিংহ শহরে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত সানজিদা হক বুড়াপীর মাজার রোড এলাকার শামসুল হকের স্ত্রী।
শুক্রবার দুপুরে সানজিদা বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ সনাক্ত করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, শুক্রবার দুপুরে মার্কেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সানজিদা। শনিবার ভোররাতে মোবাইল ফোনে খবর স্বজনদের কাছে খবর আসে সানজিদার মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা আছে।
পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে সানজিদার মৃতদেহ সনাক্ত করেন।
ওসি আরো বলেন, সানজিদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রথমিক ধারণা, খুন করার পর তাকে কৌশলে হাসপাতালে রেখে পালিয়ে গেছে খুনিরা।
