২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ৬৭তম জন্মদিন শনিবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:28 AM

Updated : 11 Jul 2022, 12:30 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তমঅধিবেশনে যোগদান উপলক্ষে এবার পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়র্কেই জন্মদিন পালন করবেনশেখ হাসিনা।

দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষেদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার বাদ জোহর বায়তুল মোকারমজাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকালেবঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্য়ালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনাসভার আয়োজন করেছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নএতিমখানার খাদ্য বিতরণ করা হবে। এছাড়া দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্যাগোডা ওগির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোরপরিষদ জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার ভবন অডিটোরিয়ামে শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রিবিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহঅন্যান্য সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।