২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘দেবরের হাতে’ ভাবি খুন

ঝিনাইদহ সদরে দেবরের লাঠির আঘাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

পুলিশ জানায়, শুক্রবার বিকালে ভিটসর গ্রামে এ ঘটনায় নিহত হন শুকুর আলীর স্ত্রীমু করবনা খাতুন (১৯)।

সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে শুকুরের ভাই মুকুল তার ভাবিকে কাপড় ধুয়ে দিতে বলেন। কিন্তু ভাবি অপারগতা জানালে রাগান্বিত হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন মুকুল।

গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনার পথে করবনার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।