২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুটি বাল্যবিয়ে পণ্ড, বর দণ্ডিত

চাঁপাইনবাবগঞ্জ সদরে দুটি বাল্যবিয়ে পণ্ড করেছে উপজেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার এ অভিযান চলাকালে বিয়ে করতে আসা এক বরকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি জানান, শুক্রবার গোবরাতলা গ্রামের ফুটকুর আলীর মেয়ের (১৩) সঙ্গে একই গ্রামের কুরবান আলীর ছেলে ইব্রাহিমের (২৭) এবং বেহুলা গ্রামের মফিজুলের মেয়ের (১৩) সঙ্গে বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সাদেকুল ইসলামের (২৫) বিয়ের দিন ধার্য ছিল।

সকালে বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার চিত্রলেখা নাজনীন শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে দুটি ভেঙে দেন।

এছাড়া সাদেকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।