‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দন বাড়িয়া পল্লীতে ওই গৃহবধূকে(৩০) প্রতিবেশী ফারুক সিকদার কুপিয়ে জখম করে বলে জানান তার স্বামী।
লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন।
গৃহবধূর স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রামের সুদ ব্যবসায়ী ফারুক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। তার স্ত্রী চিৎকার করলে ফারুক তাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে চলে যায়।
