গাজীপুরে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা এলাকায় বাইপাস সড়কে ট্রাক চাপায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত ও ট্রাকচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মো. রবিউল ইসলামের বাড়ি দিনাাজপুরের নবাবগঞ্জ থানার মাদারপুরে। তবে ট্রাক চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মো. নাজমূল হক ভূইয়া জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার যাত্রবাড়িগামী বেগুন বোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জের উলুখোলা এলাকায় রাস্তার পাশে উল্টে যায়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে ওই ব্যবসায়ী নিহত হন এবং ট্রাকের চালক আহত হন।
লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
