গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
গোপালগঞ্জের সদর উপজেলা থেকে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়পাড়া এলাকায় মধুমতি নদী থেকে তামিমের(১২) লাশ উদ্ধার করা হয় বলে বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সুমন ভক্ত জানান।
তামিম সদর উপজেলার নিজড়া পূর্বপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কামাল মোল্লার ছেলে।
এসআই জানান, বুধবার সকাল ১০টার দিকে তামিম বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপুরে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়।
