২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৪ ধর্ষকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় চারজনেক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 10:34 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরো দুই বছর কারাভোগ করতে হবে।

বুধবার বাকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এসএম সাইফুল ইসলাম এই রায় দেন।

দণ্ডিতরা হলেন বগুড়া সদরের নূরুইল গ্রামের খোকন, তোজাম, সিরাজ ও নূরুইল জায়দারপাড়ার বক্কর ওরফে বক্ত।

মামলার নথি থেকে জানা যায়, বগুড়া সদরের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ১৯৯৭ সালের ৬ অগাস্ট সকালে বাড়ি থেকে স্থানীয়  স্কুলে যাচ্ছিল। পথে চার যুবক তাকে জোর করে একটি বেবি ট্যাক্সিতে তুলে একটি বাড়িতে চারদিন আটক রেখে ধর্ষণ করে।