২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে বুধবার বিকালে বজ্রপাতে চারজন মারা গেছেন। আহত হয়েছেন একজন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 10:28 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

হতাহতদের বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহত কৃষ্ণ চন্দ্র সিংহকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় গাছতলায় আশ্রয় নেন বালাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মিন্টু (২০), মধ্য রামপুর গ্রামের প্রয়াত সাবদুল মোহাম্মদের ছেলে পুহাতু (৩০), আলোয়াখোয়া বর্ষালুপাড়া গ্রামের প্রয়াত আকালু বর্মনের ছেলে বীরেন্দ্র বর্মন (৪০) এবং একই গ্রামের প্রয়াত চানমোহন পালের ছেলে পরিতোষ পালসহ (১৭) আরো কয়েকজন।

এ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।