২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রায়পুরে হরতাল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বুধবার হরতাল করছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা জানান, বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতাল শুরু করেছে স্থানীয়রা।

হরতালে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলছে না।

তবে অফিস-আদালতে স্বাভাবিক কাজ চলছে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিল থেকেই হরতালের ঘোষণা দেয়া হয়।

লোডশেডিংয়ের ক্ষোভে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত রায়পুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।

এসময় রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। দুপুরের দিকে পুলিশ এসে ওই কর্মকর্তাকে উদ্ধার করে।

রায়পুরের বাসিন্দা কাজল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের উপজেলায় প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।