রাজধানীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় ফ্লাইওভাবের নিচে একটি বাসের ধাক্কায় এক পিকআপ শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহতের নাম সোহেল তালুকদারের (২০) গ্রামের বাড়ি মাদারীপুরের চরগোবিন্দপুরে। তার বাসা ঢাকার কাঁঠালবাগান এলাকায়।
বুধবার ভোররাতে একটি বাস তাকে চাপা দেয়।
সোহেল ও অন্যরা চাকা মেরামত করার জন্য পিকআপ থামিয়ে বাইরে দাঁড়ালে একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
মোজাম্মেল জানান, ভোর ৩টার দিকে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম ও অজ্ঞাতপরিচয় আরেক যুবককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
