মহাখালীতে বাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর মহাখালী ওয়ারলেস এলাকায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতের এই দুর্ঘটনার পর উইনার পরিবহনের ওই বাসটি ভাংচুর করে জনতা।
নিহতের নাম হারুন শিকদার (৩২)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে হারুন রাস্তা পার হওয়ার সময় উইনার পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
এরপর জনতা বাসটি ভাংচুর করে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি আটক করে।
