২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে প্রতিপক্ষের দোকান পুড়িয়েছে দুর্বৃত্তরা

পারিবারিক দ্বন্দ্বর জেরে নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের দেওয়া আগুনে এক যুবকের স্টেশনারি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার গভীর রাতে সালামাবাদ ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনায় শেখ কিশমত হোসেনের (৩০) প্রায় পাঁচ লক্ষধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি সাংবাদিকদের বলেন, রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে তার দোকানটি পুড়িয়ে দিয়েছে।

দোকানটি পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন ছিল বলে জানান তিনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, সোমবার রাতেই এ ঘটনায় নয়ন খান, মিঠু খান, রবিউল খান ও মহি খানকে আসামি করে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।