২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সমন্বয় সভা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সেক্টর কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিজিবি জানিয়েছে।

বৈঠক শেষে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আবু হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, বৈঠকে সীমান্তে গুলি বর্ষণজনিত দুর্ঘটনা, সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ সংঘটিত হওয়ার স্থানসমূহ চিহ্নিতকরণ, কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তবর্তী বিভিন্ন মেরামত ও উন্নয়নমুলক কাজ সম্পন্ন করা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান রোধ বিষয়ে আলোচনা হয়।

সীমান্ত ব্যবস্থাপনা বিষয় ছাড়াও বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষ একমত হয়েছে, বলেন তিনি।

বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আবু হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এবং বিএসএফের পক্ষে বিএসএফ শিলং সেক্টরের ডিআইজি এয়াদবিন্দ সিংহ।

এছাড়া বিজিবি ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এ কে এম মাকসুদুল হক, ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহরিয়ার আহমদ আমিনসহ ৫ কর্মকর্তা ও বিএসএফের জোয়াই সেক্টরের ডিআইজি এনডি বহুগুনাসহ ৯ কর্মকর্তা বৈঠকে অংশ নেন।