২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক 

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের পোশাক শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে শিল্প পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 10:46 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বিকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) সংলগ্ন চট্টগ্রাম শিল্প পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক তোফায়েল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার গাজীপুর, আশুলিয়া ও সাভারে পোশাক কারখানার শ্রমিকরা বর্ধিত বেতনের দাবিতে আন্দোলন করছেন।

“চট্টগ্রামে এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে। এখানে আন্দোলনের নামে যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা না হয়, তা নিশ্চিত করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।”

শ্রমিক নেতারা কর্মষূচি দিলেও তা শান্তিপূর্ণভাবে পালনের আশ্বাস দিয়েছেন বলে জানান তোফায়েল।

আলোচনায় কালুরঘাট, পাহাড়তলী, সীতাকুণ্ড, বায়েজিদ ও কোতোয়ালি এলাকার বিভিন্ন শিল্প এলাকা ও পোশাক কারখানার শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মিলি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, জাতীয় গার্মেন্টস দর্জি ফেডারেশনের সভাপতি রিপন প্রমুখ।