অবৈধ প্রবেশের দায়ে সাজার পর এক ভারতীয়কে হস্তান্তর
অবৈধ অনুপ্রবেশের মামলায় শেরপুর কারগারে ৬ মাস সাজাভোগের পর মুক্তি পেয়েছেন এক ভারতীয়।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকগাঁও স্থলবন্দর ইমেগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই ভারতীয়কে হস্তান্তর করা হয়।
বিজিবির নাতিলাবাড়ী হাতিপাগাড় বিওপি কমান্ডার বাবুল আক্তার জানিয়েছেন ভারতীয় বন্দীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বিজিবি।
মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিকের নাম ফজল মিয়া। তিনি ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া এলাকার বাসিন্দা আজিজ মিয়ার ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেলার বিকাশ রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ভারতীয় নাগরিকের সাজাভোগের মেয়াদ শেষ হওয়ার পর মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে তাকে সোমবার কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশ স্কট সহকারে নালিতাবাড়ী সীমান্তে নিয়ে যাওয়া হয়।
