সাড়ে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও সাড়ে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টায় উপজেলার জামতলা এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসটি আটক করা হয় এবং মাইক্রোবাস থেকে ১৩টি কাগজের প্যাকেটে রাখা সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুল হালিম দুখু (১৯) এবং পূর্ব গ্রামের আক্কেল আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২০)।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই লাখ ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে ২২ কেজি গাঁজা নিয়ে আটককৃতরা কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।”
আটক দুজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
