২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মোটরসাইকেল চালক খুন

নিখোঁজের দুদিন পর জামালপুর সদরে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার সকালে গোদাশিমলা তালতলা উচুভিটা এলাকার একটি পরিত্যক্ত পুকুরে হাসান মিয়ার (৩০) মৃতদেহ পাওয়া যায়।

হাসান সদর উপজেলার ফতেপুর গ্রামের তারা মিয়ার ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তিনি উপার্জন করতেন।

সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, শনিবার রাতে মোটরসাইকেলসহ হাসান নিখোঁজ হন। এ ঘটনায় হাসানের বাবা রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।