জামালপুরে প্রতিমা ভাংচুর
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতের কোনো এক সময়ে ধর্মকূড়া বাজার মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুর হয় বলে জানান ইসলামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন গোয়ালা।
তিনি বলেন, “সকালে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পাই। দুর্বৃত্তরা সবগুলো প্রতিমা ভেঙে তছনছ করেছে।”
ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সোমবার সকালে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান ও জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি কাজী সাইদুর জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
