চট্টগ্রামে বিএসআরএম কারখানায় আগুন
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) কারখানায় আগুনে কয়েকটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এ কারখানায় আগুন ধরে বলে অগ্নি নির্বাপক দল জানায়।
পরে অগ্নিনির্বাপক বাহিনীর বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশন সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান বায়েজিদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম।
তিনি আরো জানান, বায়েজিদ স্টেশনের দুটি ও আগ্রবাদ স্টেশনের একটি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
