বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সেনা সদস্যের মৃত্যু
বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে মারা যান ১৪৩ নং ফিল্ড ওয়ার্কশপ সৈনিক মো. রুবেল (২৪) ও জেনারুল হক (২৬)।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে সিঁড়ি দিয়ে নারিকেল গাছে উঠে ডাব পারার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগলে তাদের মৃত্যু হয়।
সোমবার সকালে তাদের গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়েছে। রুবেলের বাড়ি দিনাজপুর আর জেনারুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
