গাইবান্ধায় প্রজন্মলীগ নেতাকে কুপিয়েছে ‘শিবির’
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সাধারণ সম্পাদক সাফিউল ইসলামকে (২৭) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ‘ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের কালীবাড়ী-ইদিলপুর সড়কের পাকার মাথা এলাকায় সাফিউলকে কুপিয়ে জখম করা হয়।
সাফিউল সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শেখ সামছুজ্জোহা হিটু বলেন, সাফিউল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
তিনি বলেন এ বিষয়ে থানায় এখনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
