চট্টগ্রামে নৌকা উল্টে কোস্ট গার্ড সদস্য নিখোঁজ
চট্টগ্রামের কর্ণফুলি নাদীতে কোস্ট গার্ডের একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে সংস্থাটির এক সদস্য নিখোঁজ রয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে নদীর চরলক্ষ্মা সংলগ্ন অংশে নৌকাটি উল্টে যায়।
নৌকায় থাকা সাত কোস্ট গার্ড সদস্যের মধ্যে ছয়জনকে উদ্ধার করা গেলেও রাত ১২টা পর্যন্ত নৌকার ইঞ্জিন রূমের অপারেটর সুমন চন্দের (৩৩) খোঁজ মেলেনি বলে জানান চট্টগ্রাম কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কার্নেল মাসুদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকাটি চট্টগ্রাম কোস্ট গার্ডের সদর দপ্তরের দিকে যাচ্ছিল। পথে ইঞ্জিন বিকল হয়ে পাশের একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে এটি উল্টে যায়।
রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সুমনকে পাওয়া যায়নি। সোমবার ভোর ৫টায় উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে জানান মাসুদুল।
