২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি আইন নিয়ে বুলবুলের উদ্বেগ

সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনকে কালো আইন বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

নিজস্ব প্রতিবেদক

বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 12:21 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংবিধানের ৩৯ ধারায় স্পষ্ট করে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতার কথা। কিন্তু প্রস্তাবিত এ আইন ব্যক্তিগত তথ্য গোপনীয়তার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”

সংশোধিত আইনে ‘গ্রেপ্তার ছাড়া গ্রেপ্তারের’ বিধিকে একটি ভয়ঙ্কর বিষয় বলে মন্তব্য করেন বুলবুল।

তার শঙ্কা, যেকোনো ক্ষোভ থেকে পুলিশ এ আইনের অপব্যবহার করতে পারে।

সরকারের প্রগতিশীল অংশকে এ আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বুলবুল বলেন, “সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন আইন কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। এই আইন বাস্তবায়ন হলে মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাব।”

তিনি বলে, “এই সরকারের আমলে তথ্য প্রযুক্তিতে অনেক উন্নয়ন হয়েছে তারপরও সরকারের এ আইনকে কালো আইন বলতে হচ্ছে।”

সোসাল মিডিয়ায় এখন যে ফেইক আইডি পরিচালনা করা হয় সেগুলো বন্ধ করার জন্য পরামর্শ দেন এই সাংবাদিক নেতা।

অনুষ্ঠানে আয়োজক সংগঠন ভয়েজ-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন, সামহোয়ার-ইন-ব্লগের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গুলশান জানা, বিএফইউজের একাংশের নবনির্বাচিত কোষাধাক্ষ খাইরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন।