২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ জলদস্যু গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে চার জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এরা হলেন- এমরান (৩৫), জসীম উদ্দিন (৩০), সেন্টু (৩৪) ও মো. শরীফ (৭২)।

রোববার ভোরে চন্দ্রনগর বাংলাবাজার ঢেবার পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার এসআই এসএম আতিক উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা নোয়াখালী ও হাতিয়া থানার তালিকাভুক্ত জলদস্যু। তারা সাগরে জেলে হত্যা ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত।

আতিক বলেন, “এদের মধ্যে এমরান হাতিয়া এলাকায় জলদস্যুদের নিয়ন্ত্রণ করে। তার বিরুদ্ধে জেলে হত্যা ও ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।”

এছাড়া শরীফ ১৮ বছর সাজা ভোগ শেষে কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের নোয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।