মাগুরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাগুরা সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার চন্দনপ্রতাপ গ্রাম থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার উপ পরির্দশক (এসআই) নিমাই কুমার জানান, চন্দনপ্রতাপ গ্রামের একটি ধান ক্ষেতের পাশে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
