২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল-ছাত্রলীগের পাল্টা সমাবেশে হিজলায় ১৪৪ ধারা

বরিশালের হিজলায় একই স্থানে ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো উপজেলায় সব ধরনের সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্ল্যাহ জানান, উপজেলার ক্ষুন্না বন্দরের ‘ইভডো সোসাইটি মাঠে’ বিকেল ৩টায় সমাবেশ ডাকে ছাত্রদল। একই সময় পাল্টা সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। পাল্টাপাল্টি সমাবেশের কারণে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া হিজলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।