২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল প্রকৌশলীদের সঙ্গে খালেদার মতবিনিময়

জাতীয়বাদী দল সমর্থিত টেক্সটাইল প্রকৌশলীদের বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে চলমান আন্দোলন ও আগামী নির্বাচন নিয়ে করণীয় বিষয়ে টেক্সটাইল প্রকৌশলীদের মতামত শুনেন বিরোধী দলীয় নেতা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম ও মহাসচিব প্রকৌশলী এ কে এম মহসিন আহমেদের নেতৃত্বে দেড় শতাধিক প্রকৌশলী এই বৈঠকে অংশ নেন।

টেক্সটাইল প্রকৌশলীদের মধ্যে মো. এনায়েত হোসেন, অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, আফতাবউদ্দিন হোসেন চৌধুরী,  এহসানুল করীম কায়সারসহ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নব নির্বচিত ১৭ জন কর্মকর্তা ছিলেন।

উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও রফিকুল ইসলাম মিয়া।