২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সংঘর্ষে নিহত ১

পূর্ব বিরোধের জের ধরে জামালপুরের মাদারগঞ্জে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার বিকালে এ সংঘর্ষে নিহত মিন্টু মিয়া (৩৫) মোসলেমাবাদ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মোসলেমাবাদ গ্রামের ফজল মিয়া ও শুকুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

“বিকালে ফজল ও শুকুর আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাধে।”

আহত মিন্টুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত শুকুর মাহমুদ (৩৭), উরফার (২৫), আসমা (২৬), লাল মিয়া (৩০) ও কাজিম উদ্দিনকে (৩৫) মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান ওসি আব্দুল আউয়াল।