৩০টি বোমা উদ্ধার, যাত্রীসহ বাস র্যাব ক্যাম্পে
রাজশাহীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০টি হাত বোমা এবং গান পাউডার উদ্ধার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিটি বাইপাসের বহরমপুর মোড়ে এ অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য যাত্রীসহ বাসটি র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রাজশাহী র্যাব-৫ এর রেলওয়ে ক্যাম্পের কমান্ডার মেজর শফিকুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী এপি পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়।
“এ সময় বাসের ভেতরে থাকা দুইটি কালো ব্যাগের মধ্যে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো গিটফ-বক্স আকারের দুইটি প্যাকেটের একটিতে ৩০টি হাত বোমা ও অপরটিতে বোমা তৈরির স্প্লিন্টার মিশ্রিত চার কেজি গান পাউডার পাওয়া যায়।”
ব্যাগের মালিককে শনাক্ত করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক শফিকুল ইসলাম এবং সহকারী মারুফ হোসেনকে আটক করা হয়েছে।
নাশকতার জন্য বোমা ও গান পাউডার রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন শফিকুর।
