২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হাতবোমাসহ ১২ জামায়াতকর্মী গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরের ফরচুন টাওয়ারের সামনে একটি চারতলা আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে ১০টি হাতবোমাসহ জামায়াতে ইসলামীর ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপ কমিশনার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মমিন খান (২৮), পাভেল সারোয়ার (২৫), জাফর উল্লাহ(২৮), এন এস সাকিব (২৬), মো. আলী (২৫), আবুল বাশার (৪০), মো. জয়নাল (২৬), রাকিব হোসেন (৩০), আবুল হোসেন (৩০), নিজামুল হক (৩০), মো. সিদ্দিক (২৯) ও জয়নাল আবেদিন (৩২)।

শাহজাহানপুর থানার ওসি মো. জিয়াউজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রক্রিয়া চলছে।