২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুদিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

সকালে বিশ্ববিদ্যালয়ের নার্সারী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যেগে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় ‘আরইউসিসি ক্যারিয়ার ফেয়ার ২০১৩’ শীর্ষক এ মেলায় দেশি ও বহুজাতিক মিলে অন্তত ২০টি কোম্পানি অংশ নিয়েছে।

মেলার মিডিয়া পার্টনার রয়েছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই মেলায় অংশ নেয়া কোম্পানিগুলো আমাদের গ্র্যাজুয়েটদের যাচাই করে তাদের প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ দেবে বলে আশা করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. আতফুল হাই শিবলি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন এই প্রথম। এ ধরনের ক্যারিয়ার ফেয়ার যুগোপযোগী ও প্রশংসনীয়।

তিনি বলেন, “বর্তমান সময় উপযোগী কারিকুলাম তৈরি ও পাঠদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নজর দিতে হবে, যাতে আমাদের গ্র্যাজুয়েটরা বর্হিবিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যোগ্যতা প্রমাণ করতে পারে।”

ফেয়ারে অংশ নেয়া রানার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ সাইদুল আলম বলেন, আমাদের কোম্পানিতে সবসময় ফ্রেশার রিক্রুট করে থাকি। আমরা বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কোম্পানির জন্য লোক নিয়োগ করি। কিন্তু এখানে কোনো বিজ্ঞাপন ছাড়াই লোকবল নেয়া সম্ভব।

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন ও প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আমজাদ হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বাক্কার আলী প্রমুখ।