২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জামায়াতের রোকনসহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুই রোকনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 11:34 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের টালি আফিস রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সাত্যকি করিরাজ ঝুলন জানান।

গ্রেপ্তাররা হলেন- কেএম মজিবুর রহমান ফিরোজ (৫৭), মো. এনামুল কুদ্দুস (৫৫), খায়রুল আলম খান. হেলাল হোসেন ও মো. ইসমাইল।

এদের মধ্যে ফিরোজ ও কুদ্দুস ঢাকা মহানগর জামায়াতের রোকন। আর বাকি তিনজন দলটির সমর্থক।

তাদের কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক অনেক বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।