২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুর গ্রামের শিকদার রাস্তার  মাথায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন রায়পুরের কেরোয়া গ্রামের মো. জাকির হোসেন, মো. মহসিন, কামাল হোসেন, মো. মুরাদ হোসেন, মো. সৈকত হেসেন, মো. আনোয়ার হোসেন ও রামগতি উপজেলার মো. মিজানুর রহমান।

তাদের কাছ থেকে কয়েকটি রামদা, ধামা, ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার উদ্ধার করেছে পুলিশ।

রায়পুর থানার পরিদর্শক মো. নাছিরুল ইসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দেশি অস্ত্রসহ তদের আটক করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।