২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৪৪ ধারা জারি

একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় পটুয়াখালী সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার বিকাল পৌনে ৪টা থেকে ২৪ ঘণ্টার জন্য হেতালিয়া বাঁধঘাট এলাকায় এ আদেশ জারি করা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উভয় দল কর্মসূচি ঘোষণা করায় ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিশৃংখল পরিস্থিতি এড়াতে এ আদেশ জারি করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হেতালিয়া বাঁধঘাট এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।

ঘটনাস্থালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, সদর থানার ওসি মনিরুল ইসলামসহ আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।