বরিশালে শিবিরের ২১ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতিসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান।
আসামিদের মধ্যে মহানগর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, সাগরদি অঞ্চলের সভাপতি রফিকুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। ১২/১৪ জনকে করা হয় অজ্ঞাতনামা আসামি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর সিএন্ডবি রোডে সিটি বাসের ডিপোতে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি বাসে ভাংচুর চালায় শিবিরকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।
মামলায় তাদের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে, বলেন ওসি।
