তাড়াশে মন্দিরে মূর্তি ভাংচুর
সিরাজগঞ্জের তাড়াশে একটি মন্দিরে নির্মাণাধীন পাঁচটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভাটারপাড়া দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মূর্তিগুলো তৈরি হচ্ছিল।
তাড়াশ থানার ওসি আব্দুর রফিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
