২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় সড়কে ভাংচুরে ‘জড়িত’ ১৬ জন আটক

সাতকানিয়ায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ভাংচুরের ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 12:13 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের সাতকানিয়ায় হাসমতের দোকান ও আশেপাশের এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা শতাধিক সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান ও মাইক্রোবাসে ভাংচুর চালায়।

পরিদর্শক হারুন বলেন, আটককৃতদের যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হবে।