২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার সরঞ্জামসহ ১১ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজধানীর মধ্য পাইকপাড়া থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্রশস্ত্র ও জেহাদি বইসহ জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:21 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কর্মকর্তা ক্যাপ্টেন এম আশরাফ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, জেহাদি বই পাওয়া গেছে।

তিনি জানান, বৃহস্পতিবারের হরতালে বড় ধরনের নাশকতা করবে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা সকলে জামায়াত এবং শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা কম্পিউটার থেকে সরকার বিরোধী বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানান আশরাফ আলি।