২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সন্ধ্যায় শিবিরের ককটেল বিস্ফোরণ

হরতালের প্রথম দিন সন্ধ্যায় নগরীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সন্ধ্যায় নগরীর গোলপাহাড় এলাকায় বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে  গোলপাহাড় এলাকায় কয়েকজন শিবিরকর্মী ঝটিকা মিছিল করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা মেহেদীবাগের দিকে গিয়ে সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবির কর্মীরা মেহেদীবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটর সাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে।

এ সময় পথচারিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।