সিদ্ধিরগঞ্জে বাস উল্টে আহত ২০
নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল পৌণে ৮টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের শিমরাইল এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে।
আহতদেরকে ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাসটি নিয়ন্ত্রণ হারালে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি উল্টে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
