দুই ওএসডি উপসচিবের পদোন্নতি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) দুই জন উপসচিব যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মো. হাসিবুল আলম ও মো. মাহমুদ হোসেনকে যুগ্মসচিব হিসাবে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।
তাদের ১৮ জুলাই থেকে যুগ্মসচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা দেয়া হয়েছে।
পৃথক আদেশে চার জন ওএসডি উপসচিবকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সড়ক বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি এবং ১০ জন সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
