২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুরমার ইউএনওকে সিএমএইচে ভর্তির নির্দেশ

সড়ক দুর্ঘটনায় আহত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে ঢাকা নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আহত ইউএনও সাবেরাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সিলেট জেলায় সিপিবি ও বাসদের ডাকা হরতালের সময় এক সহকর্মীর মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।