২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতলবে সাবেক যুবদল নেতার লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাবেক এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সকালে নারায়ণপুর ডিগ্রি কলেজের পাশে নিমার্ণাধীন একটি ভবনে আব্দুল মোতালেব প্রধানিয়ার (৩৮) লাশ পাওয়া যায়।

বালিগাঁও গ্রামের জুনাব আলীর ছেলে মোতালেব নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মতলব দক্ষিণ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। শুধু নাকে রক্ত পাওয়া গেছে।

কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।