২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হাতবোমা বিস্ফোরণ, আটক ৩

জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের শুরুতে খুলনা নগরীতে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সকালে খালিশপুরের আলামডাঙ্গা এলাকায় এ ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ও শিবিরের সমর্থকরা একটি ঝটিকা মিছিল বের করে সড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালায় এবং চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ গিয়ে জামায়াত ও শিবিরের তিন কর্মীকে আটক করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রায় ঘোষণার পর দলটি বুধবার সারাদেশে ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়।