নেত্রকোনায় প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনা সদর উপজেলার দিগজান গ্রামে দূর্গা প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খগেন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক জীবন চন্দ্র ঘোষ, শ্যামল ভৌমিক প্রমুখ।
বক্তারা প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার রাতে দিগজান যুবসংঘ দূর্গা মণ্ডপে দূর্গাসহ ৫টি প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।
এ নিয়ে থানায় সাধারন ডায়রি (জিডি) হয়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
