নেত্রকোনায় যুবকের লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সহিলাটি গ্রাম থেকে ওই যুবকের (২৭) লাশ উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি মোশারফ হোসের জানান, গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
