খুলনায় শিবিরের মিছিল, হাতবোমা বিস্ফোরণ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর খুলনা নগরীতে ঝটিকা মিছিল করেছেন শিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বয়রা মহিলা কলেজের সামনে এ মিছিল শেষে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শিবিরকর্মীরা পাবলিক কলেজের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি মহিলা কলেজের সামনে এলে তারা একটি হাতবোমা ফাটান।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ড দেয়।
