২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ২

বগুড়া সদরে চুরি হওয়া এক নবজাতককে আটদিন পর সোনাতালা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সোমবার গভীর রাতে সোনাতলা উপজেলার হাসরাজ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন হাসরাজ গ্রামের মোস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী কোহিনুর বেগম।

সোনাতলা থানার ওসি খালেকুজ্জামান জানান, গত ৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে গাবতলী উপজেলার মোস্তাফিজুর রহমানের স্ত্রী শাপলার নবজাতক চুরি হয়।

নবজাতককে রেখে শাপলা শৌচাগারে গেলে এক মহিলা বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা সদর থানায় মামলা দায়ের করা হয়।

ওসি বলেন, বাচ্চাটি উদ্ধারের পর জিজ্ঞাসাবাদর জন্য মোস্তাফিজুর ও কোহিনুরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামারের পাড়া গ্রামের শেফা নামের এক মহিলার কাছ থেকে ১৫ হাজার টাকায় তারা শিশুটি কিনেছেন, বলেন ওসি।